হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চুক্তি না হলে রোববারই ইরানে হামলা হতে পারে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে আবারো সামরিক হামলা চালানোর কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি বলেছেন, ওয়াশিংটন ‘আগামীকালই’ ইরানে হামলা চালাতে পারে। তবে তেহরানের সঙ্গে একটি ‘বড়, সুন্দর’ চুক্তি হলেও সামরিক পদক্ষেপ এড়ানো সম্ভব।

সম্ভাব্য হামলার বিষয়ে কতটা এগিয়েছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি বিবেচনা করছি। হয়তো আগামীকালই।’

এরপর তিনি বলেন, ‘আপনারা কি সত্যিই মনে করেন, আমি আপনাদের বলে দেব যে হামলা চালাতে যাচ্ছি কি না?’

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর মাধ্যমে ইরান চাইলে আরও সামরিক পদক্ষেপ এড়াতে পারে। তিনি উল্লেখ করেন, ‘তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু সমস্যা হলো—তারা কি সেই চুক্তি মেনে চলবে?’

ট্রাম্পের ভাষ্যমতে, তার মূল লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা। তিনি বলেন, অতীতে বি-২ বোমারু বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছিল, তা দীর্ঘস্থায়ী ফলাফল নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল না।

ট্রাম্প বলেন, ‘আমাকে এটি স্থায়ীভাবে নিশ্চিত করতে হবে। আমি এটা করছি শুধু সে কারণেই।’

এদিকে, যুদ্ধ শুরুর আগের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের পরিমাণ বেড়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে এ দাবির পক্ষে কোনো পরিসংখ্যান দেননি তিনি।

ইরানে পরবর্তী পদক্ষেপের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি মার্কিন প্রেসিডেন্ট। সামরিক অভিযান ও কূটনৈতিক সমঝোতা—দুটির সম্ভাবনাই খোলা রেখেছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘হয়তো আমাকে এর পুরোপুরি অবসান ঘটাতে হবে, অথবা তারা চুক্তি করবে। তবে আমি নিশ্চিত নই। যেভাবেই হোক, জয় আমাদেরই।’

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ পরে মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে। যুদ্ধবিরতি এবং শান্তিচুক্তি চূড়ান্ত করার সমঝোতা হলেও সংঘাতের স্থায়ী অবসান এখনো হয়নি।

সূত্র: আলজাজিরা, আনাদোলু

নেতানিয়াহুকে ঠেকাতে হাজার হাজার মাইল পাড়ি দিচ্ছেন ইসরাইলিরা

সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত

ইসরাইলি নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা ও নতুন নির্বাচনের শঙ্কার পূর্বাভাস

সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির বিরুদ্ধে এপস্টেইন ফাইলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন হুথিরা

‘ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধ হওয়া কেবল সময়ের ব্যাপার’

যেভাবে ইসরাইলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনীতিতে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন নেতানিয়াহু

ইসরাইলে নতুন সরকার এলে কতটা পাল্টাবে ফিলিস্তিনিদের ভাগ্য

অবরুদ্ধ হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর ও স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

সরকার বদলালেও দক্ষিণ লেবাননের দখল ছাড়বে না ইসরাইল