হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলি নৃশংসতা, যুদ্ধবিরতির মধ্যেও নিহত ১০৩১

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

কথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণা সত্ত্বেও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে অন্তত ১ হাজার ৩১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক আহ্বান ও যুদ্ধবিরতির নানা আলোচনার মধ্যেও গাজায় এই প্রাণহানির ঘটনা ঘটল।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির চুক্তি বা সমঝোতা কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি সামরিক বাহিনী গাজার বিভিন্ন এলাকায় তাদের অভিযান ও বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এতে করে বিপুলসংখ্যক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের এই ধারাবাহিক হামলা ও প্রাণহানির ঘটনা তথাকথিত যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধবিরতির নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও মাঠ পর্যায়ে গাজার সাধারণ মানুষের ওপর সহিংসতা ও প্রাণহানি মোটেও কমেনি। বরং যুদ্ধবিরতির এই সময়েও ইসরাইলি বাহিনী গাজা জুড়ে তাদের আক্রমণাত্মক অবস্থান বজায় রেখেছে।

সূত্র: আলজাজিরা

এএম

মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ

মিলাদুন্নবী যেভাবে বিশ্বসংস্কৃতি হলো

কালিয়াকৈরে নদীর পানিতে ভেসে উঠল শিশুর লাশ

জুলাই শহীদদের অবদানেই ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশের মানুষ

আ.লীগ দেশকে শূন্য ঝুড়ি বানিয়ে ভারতে পালিয়ে গেছে

নজরুলকন্যা শান্তিলতা

দেশ-বিদেশের সংস্কৃতি

যানজটে চরম ভোগান্তির জন্য সরকারের ‘অদক্ষতাকে’ দায়ী করল জামায়াত

শাহরিয়ার নাফীসের বই ’প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’-এর মোড়ক উন্মোচন

বাংলাদেশের কালচারাল ক্যালেন্ডার, আগস্ট-ভাদ্র-রবিউল আউয়াল