সৌদি আরবে হুথি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে সৌদি আরবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তারা।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার টেলিফোনে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। এ সময় তারা হুথিদের হামলার নিন্দা জানান এবং সৌদি আরবের প্রতি নিজেদের সমর্থন জানান।
ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এসব পরিস্থিতি ওই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর কী প্রভাব ফেলতে পারে, তা নিয়েও কথা বলেন তারা।
এ ছাড়া সৌদি আরব, পাকিস্তান, মিসর ও তুরস্ককে নিয়ে গঠিত চার দেশের জোটের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন দুই মন্ত্রী।
এএম