হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

আল-জাজিরা

ছবি: এএফপি

কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ‘শাস্তিমূলক প্রতিক্রিয়ার’ প্রথম ধাপে তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল কুয়েতের ‘ক্যাম্প আরিফজান’ ও ‘আলি আল সালেম’ ঘাঁটি। সেইসঙ্গে বাহরাইনের ‘জুফায়ের’ ও ‘শেখ ইসা’ সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে তারা।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই মার্কিন বাহিনীর হামলায় ইরানের ৮ সেনা নিহত হয়েছেন। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এ হতাহতের ঘটনা ঘটে।

গতকাল বুধবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাস ও বুশেহরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতরা ছিলেন ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ‘দুঃসাহসিকতা’র সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি।

তিনি গালফ অঞ্চলে পুনরায় অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।

এএম

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের