হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান সরকার শেষ দিনগুলোতে পৌঁছেছে: জার্মান চ্যান্সেলর

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন ইরান সরকারের শেষ দিন ও সপ্তাহগুলো দেখছেন তারা।

“যখন একটি সরকার শুধু সহিংসতা দিয়ে ক্ষমতা ধরে রাখে, তখন আসলে এর কার্যকারিতা শেষ। জনগণ এখন সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে,” বলেছেন তিনি।

এদিকে ইরানে সহিংসতা বেড়ে যাওয়ায় ইউরোপের বিভিন্ন দেশ নিজ দেশে ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে।

এদিকে, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন রাষ্ট্রদূতকে তলব করে বিক্ষোভে দমন পীড়নের তীব্র নিন্দা জানানো হয়েছে।

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান সরকার নীরবে হত্যা ও দমন চালানোর জন্যই ইন্টারনেট বন্ধ করে দিয়েছে।

উল্লেখ্য, ইরানে বিক্ষোভ শুরু হয় দুই সপ্তাহেরও বেশি আগে, ২৮শে ডিসেম্বর।

তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের মূল্য ব্যাপক পড়ে যাওয়ায় তেহরানের দোকানিরা রাস্তায় নেমে আসলে বিক্ষোভের সূচনা হয়। এই বিক্ষোভ ইতোমধ্যে ব্যাপক ছড়িয়ে পড়েছে।

সূত্র: বিবিসি

আট লাখ হেক্টর চরভূমিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো উড়োজাহাজ, নিহত ৫

যাত্রীবাহী বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত

রৌমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু, একজন নিখোঁজ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু, মা-দাদী আহত

ট্রলির ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর

নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ, আটক ১

২০৩৮ শিশু এখনো নিখোঁজ, উদ্ধারে রাষ্ট্রীয় পদক্ষেপ চান স্বজনরা

ত্রিদেশীয় সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা