হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবানন আগ্রাসনে ইসরাইলের ১৪ সেনা নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে যুদ্ধ শুরুর পর থেকেই লেবাননে ব্যাপক আকারে আগ্রাসন চালায় ইসরাইল। তবে ইরানের সঙ্গে তাল রেখে পাল্টা হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ১৪ জন সেনা হারিয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। খবর আলজাজিরার।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ১৪ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আরো ৬৫০ জনেরও বেশি সেনা বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর পরই লেবননকে হামলার লক্ষবস্তু করে ইসরাইল। লেবাননে ইসরাইলে ব্যাপক আগ্রাসনে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর আগ্রাসনে লেবাননের প্রাণ হারিয়েছে দুই হাজারেরও বেশি সাধারণ নাগরিক। বিশেষ করে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির দিনেই লেবাননে বিমান হামলা চালিয়ে ২৫৪ জনকে হত্যা করে ইসরাইল।

বর্তমানে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতিকে মানছে না ইসরাইল। ইতোমধ্যে দক্ষিণ লেবাননের মধ্যাঞ্চল লক্ষ্য করে ইসরাইলি বাহিনী গোলাবর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে।

যুদ্ধবিরতি শুরুর আগে লেবানন কর্তৃপক্ষের পরিচালিত এক প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ইসরাইলি হামলায় লেবাননে প্রায় ৪০ হাজার বাড়িঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরেই দক্ষিণ লেবাননের জেলাগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ঘরমুখো মানুষ ফিরে এসে তাদের বসতবাড়ির এই ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখতে পাচ্ছেন।

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের