হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

সোমবার সকালে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়।

আইআরজিসি জানায়, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় নতুন উন্নত একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে আরো দাবি করা হয়, এমকিউ-৯ ড্রোনের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে অবসর নেওয়া এমকিউ-১ ড্রোন আবার ব্যবহার শুরু করেছে।

আইআরজিসি বলেছে, ‘বিস্ট অব কান্দাহার’ নামে পরিচিত এমকিউ-১ ড্রোনটি আফগানিস্তানে প্রায় ২০ হাজার ঘণ্টা উড়েছে। কয়েক বছর আগে মার্কিন নৌ ও বিমানবাহিনীর বহর থেকে ড্রোনটি সরিয়ে নেওয়া হয়। এর পরিবর্তে এমকিউ-৯ ড্রোন ব্যবহার শুরু করা হয়।

আইআরজিসির দাবি, বিপুলসংখ্যক এমকিউ-৯ ড্রোন ধ্বংস হওয়ার পর যুক্তরাষ্ট্র আবার এমকিউ-১ ব্যবহার করতে বাধ্য হয়েছে। তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উভয় ধরনের ড্রোনকেই ব্যাপকভাবে প্রতিহত করছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

সূত্র: আনাদোলু

এএম

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি

ইরান যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

যুদ্ধের জেরে ইরানের জিডিপি কমল ১০ শতাংশের বেশি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ সদস্যসহ নিহত ৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় চীনকে ঘিরে নতুন সমীকরণ