হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলার মুখে ইরানের প্রতি সংহতি প্রকাশ করায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর আলজাজিরার

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে—যা উর্দু ভাষায় লেখা—আরাগচি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনগণ ও সরকারের প্রতি দৃঢ় সংহতি ও সমর্থন প্রকাশ করায় পাকিস্তানের সরকার ও জনগণকে আন্তরিক ধন্যবাদ।’

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে পাকিস্তান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের নেতৃত্বের সঙ্গে টেলিফোনে কথা বলেন, যা তার সৌদি আরব সফরের আগে অনুষ্ঠিত হয়।

১২ মার্চ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সৌদি আরবের রাজধানী রিয়াদে দ্রুত সফর করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার গত সপ্তাহে চীন, সৌদি আরব, কুয়েত ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলের ‘গুরুতর ও পরিবর্তনশীল পরিস্থিতি’ নিয়ে আলোচনা করেন।

অন্যদিকে সোমবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী একটি পাকিস্তানি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে পাকিস্তানের দিকে এগিয়ে যাচ্ছে।

এ বিষয়ে নিশ্চিত হতে আলজাজিরা পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও কোনো জবাব পাওয়া যায়নি।

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার