হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবছে দক্ষিণ কোরিয়া

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

দক্ষিণ কোরিয়া হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দেশগুলোকেও অংশ নেওয়ার আহ্বান জানানোর পর সিউল এ বিষয়ে ভাবছে। খবর মিডল ইস্ট আইয়ের।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ট্রাম্প সামাজিক মাধ্যমে যে মন্তব্য করেছেন তা তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি জানান, জ্বালানি পরিবহন রুটের নিরাপত্তা নিশ্চিত করতে সিউল বিভিন্ন সম্ভাব্য পদক্ষেপ নিয়ে সামগ্রিকভাবে পর্যালোচনা করছে।

শনিবার ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী খোলা ও নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় অনেক দেশ সেখানে যুদ্ধজাহাজ পাঠাবে। তিনি আশা প্রকাশ করেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশও ওই এলাকায় জাহাজ পাঠাবে।

তবে জাপানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার জানান, এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে টোকিও এখনো উচ্চ মাত্রার সতর্ক অবস্থান বজায় রেখেছে।

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া