হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দুই বছর পর রাফাহ ক্রসিং খুলে দিল ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

দুই বছর বন্ধ থাকার পর রাফাহ ক্রসিং খুলে দিয়েছে ইসরাইল। তবে গাজাকে মিশরের সঙ্গে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ ক্রসিংটি দিয়ে কেবল সীমিতসংখ্যক মানুষ চলাচল করতে পারবে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

এক বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিরতি চুক্তি এবং রাজনৈতিক মহলের নির্দেশ অনুসারে, রাফাহ ক্রসিংটি রোববার উভয় দিকেই সীমিত আকারে মানুষের চলাচলের জন্য খোলা হয়েছে।’

ক্রসিং থেকে প্রস্থান এবং গাজায় প্রবেশ মিশরের সঙ্গে সমন্বয় করা হবে এবং ইউরোপীয় ইউনিয়নের একটি মিশনের তত্ত্বাবধানে ইসরাইলের পূর্ব নিরাপত্তা ছাড়পত্র প্রয়োজন হবে।

পুনরায় খোলার পর মিশরের সঙ্গে সমন্বয় করে এবং ইসরাইলি নিরাপত্তা অনুমোদন সাপেক্ষে যুদ্ধের সময় গাজা ছেড়ে যাওয়া বাসিন্দাদের ফিরে আসার অনুমতি দেওয়া হবে।

২০২৪ সালের মে মাসে ইসরাইলি বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বন্ধ থাকা এই ক্রসিং অক্টোবরে সম্পাদিত প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির আওতায় খোলার কথা ছিল। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ শেষ জিম্মির লাশ উদ্ধার না হলে খোলা হবে না বলে শর্ত দিয়েছিল, যার ফলে কার্যকরভাবে কয়েক মাস ধরে চুক্তি বাস্তবায়ন বিলম্বিত হয়।

আরএ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প