হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের পাল্টা হঁশিয়ারির পর হামলা থেকে পিছু হটলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছানোর প্রেক্ষাপটে বিভিন্ন মুসলিম দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে আলাদাভাবে টেলিফোনে কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি । এসব আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি এবং সম্ভাব্য আরো উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নিয়ে আলোচনা হয়েছে।

তেহরান থেকে আল জাজিরার মাহমুদ আবদেলওয়াহেদ জানান,

টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্রকে যেকোনো সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সতর্ক করেছে তেহরান । একই সঙ্গে ইরানের সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলা হলে তার ‘কঠোর ও সুনির্দিষ্ট’ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আরাগচি।

এদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য এবং প্রভাবশালী সংসদ সদস্য ইবরাহিম রেজাই সতর্ক করে বলেছেন, কোনো ধরনের আক্রমণ হলে তাদের জবাব কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের যেখানেই শত্রুর ঘাঁটি বা হামলার উৎস থাকবে, সেখানেই পাল্টা আঘাত হানা হবে।

এসব হুমকির পরই ইরানের সঙ্গে ‘দ্রুত’ একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে দেশটিতে সম্ভাব্য সামরিক হামলা বাতিলের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, চলতি সপ্তাহের শেষেই ইরানের ওপর নতুন করে বড় ধরনের জোরালো সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা সেই জল্পনার মধ্যেই এলো।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলসংক্রান্ত বিধি উপেক্ষা করে এবং অনুমোদনহীন নৌপথ ব্যবহার করে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

এ ছাড়া তেহরানের দাবি, বাণিজ্যিক জাহাজের আড়ালে সামরিক তৎপরতা পরিচালনার মাধ্যমে ওয়াশিংটন যুদ্ধবিরতিকে ক্ষুণ্ন করছে। পাশাপাশি নতুন নিষেধাজ্ঞা আরোপ, নৌ অবরোধ কার্যকর করা এবং ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালানোরও অভিযোগ তুলেছে দেশটি।

সূত্র: আল জাজিরা

আরএ

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ

হরমুজ প্রণালীতে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক, রাজনৈতিক ঝুঁকিতে আইজেনকোট

ঐক্যের পথে হাঁটছে কি হামাস-ফাতাহ, ফিলিস্তিনে শান্তির দরজা কবে খুলবে

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হবে যন্ত্রণাদায়ক: আইআরজিসি