হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করতে বললেন পোপ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরুরি ভিত্তিতে সংঘাত থেকে সরে আসার পথ খোঁজার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও চতুর্দশ।

মঙ্গলবার রোমের অদূরে কাস্তেল গান্দোলফোয় নিজ বাসভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ এ আহ্বান জানান। পোপ লিও চতুর্দশ ক্যাথলিক চার্চের ইতিহাসে যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম পোপ।

ক্রমবর্ধমান আঞ্চলিক এই সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্টের প্রতি পোপের এমন আহ্বানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সাংবাদিকদের পোপ বলেন, ‘আমি জানতে পেরেছি যে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি যুদ্ধ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আমি আশা করি, তিনি যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো কার্যকর পথ খুঁজছেন।’

পোপ বলেন, ‘আশা করছি, তিনি সহিংসতার মাত্রা কমিয়ে আনার কোনো উপায় খুঁজে পাবেন।’সূত্র: আলজাজিরা

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল