হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের হামলায় ইসরাইলে আহত বাড়ছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯১ জন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কারণে গত ২৪ ঘণ্টায় ইসরাইলের ১৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে সেনা সদস্য ও সাধারণ নাগরিক উভয়ই রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, আর তিনজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

মন্ত্রণালয় আরো জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ২,৩৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৯৫ জন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

এর আগে সোমবার মধ্য ইসরাইলের ইয়েহুদ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও দুজন আহত হন বলে জানানো হয়।

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া