হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরাইলি হামলা, নিহত ৯ ফিলিস্তিনি

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে নতুন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এসব হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সোমবার চিকিৎসা সূত্রের বরাতে জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

চিকিৎসা সূত্র জানায়, গাজা শহরের পশ্চিমাঞ্চলের আল-নাসর স্ট্রিটে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরাইলি হামলায় তিনজন নিহত হন। উল্লেখ্য, আল-নাসর স্ট্রিট যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি সেনাদের নিয়ন্ত্রণাধীন এলাকা নয়।

এর আগে দক্ষিণ গাজার খান ইউনিস উপকূলে ইসরাইলি গোলাবর্ষণে একজন ফিলিস্তিনি জেলে আহত হন। পাশাপাশি উত্তর গাজার বেইত লাহিয়া শহরের আবু তাম্মাম স্কুলসংলগ্ন এলাকায় ইসরাইলি গুলিতে ৫৪ বছর বয়সি এক ফিলিস্তিনি নিহত হন।

এ ছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে এক কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় পৃথক হামলায় আরও চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সম্প্রতি রাফাহ এলাকায়ও ডজনখানেক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরাইলি বাহিনীর দাবি, ওই ব্যক্তিরা সুড়ঙ্গ থেকে বের হয়ে আসছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরাইলি সামরিক অভিযান শুরু হয়, যা পরবর্তীতে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে স্থগিত করা হয়। ওই অভিযানে প্রায় ৭২ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হন। একই সঙ্গে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ৫৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১ হাজার ৫৫৩ জন।

এসআর

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে