হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলি বিমানবাহিনীর ২ সদস্যের বিরুদ্ধে মামলা

আমার দেশ অনলাইন

ইসরাইলের বিমানবাহিনীর দুই প্রযুক্তিবিদকে ইরানের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করার অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি দৈনিক হারেৎজ।

ইসরাইলি সেনাবাহিনী, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এবং পুলিশ এক যৌথ বিবৃতিতে জানায়, অভিযুক্ত দুই সদস্যের বিরুদ্ধে শত্রুকে সহায়তা করা এবং সংবেদনশীল তথ্য হস্তান্তরের মতো গুরুতর নিরাপত্তা অপরাধের অভিযোগ আনা হয়েছে।

তদন্তে বলা হয়, একজন সৈন্য সরাসরি বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন, আর অন্যজন সেই যোগাযোগে সহায়তা করেছিলেন। শিন বেত জানায়, প্রথমে তারা ইরানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন, কারণ তারা অস্ত্র-সম্পর্কিত কিছু নির্দেশ পালন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে পরে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আবারও তারা সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের একজন ইরানি এজেন্টকে সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত উপকরণ, ফাইটার জেট সিস্টেম সম্পর্কিত তথ্য এবং একটি সামরিক ঘাঁটির ভিডিও ও ছবি পাঠিয়েছেন বলে দাবি করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে ইসরাইলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প