হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্যাংকারে হামলা চালিয়ে মাইন বিস্ফোরণের কথা বলছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

আল-জাজিরা

ছবি: আল-জাজিরা

হরমুজ প্রণালিতে পানামার পতাকাধারী তেলবাহী ট্যাংকার এল গাইয়া নৌমাইনে আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়নি। ইরানের হামলায় জাহাজটি অচল হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ট্যাংকারটিতে ইরান দুই দফা হামলা চালিয়েছে বলেও জানিয়েছে তারা।

সোমবার এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, গত মাসে ইরানের একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে এল গাইয়া অচল হয়ে যায়। এরপর চলতি সপ্তাহান্তে ওমানের উপকূলের কাছে অবস্থানরত ট্যাংকারটিতে আবার হামলা চালায় ইরান। এবার ড্রোন দিয়ে হামলা করা হয় বলে দাবি করেছে সেন্টকম।

সেন্টকমের ভাষ্য, বর্তমানে আঞ্চলিক একটি অংশীদার দেশের সহায়তায় ট্যাংকারটি টেনে নেওয়া হচ্ছে।

এর আগে আইআরজিসি দাবি করেছিল, এল গাইয়া হরমুজ প্রণালিতে একটি নৌমাইনে আঘাত পেয়েছে। সেন্টকম সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

সেন্টকম বলেছে, আইআরজিসির এই দাবি ‘মিথ্যা’। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা হিসেবে এমন দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছে তারা।

সেন্টকম আরো বলেছে, বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করতে আইআরজিসির ‘মিথ্যা দাবি’ ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা নতুন নয়।

এএম

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ

হরমুজ প্রণালীতে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক, রাজনৈতিক ঝুঁকিতে আইজেনকোট

ঐক্যের পথে হাঁটছে কি হামাস-ফাতাহ, ফিলিস্তিনে শান্তির দরজা কবে খুলবে

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হবে যন্ত্রণাদায়ক: আইআরজিসি