হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে অংশ নেবে না জার্মানি ও গ্রিস

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়েছে জার্মানি ও গ্রিস। খবর আলজাজিরার।

জার্মান সরকারের এক মুখপাত্র বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধের সঙ্গে ন্যাটো প্রতিরক্ষা জোটের কোনো সম্পর্ক নেই। তাই জার্মানি এ যুদ্ধে অংশ নেবে না এবং সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালী খোলা রাখার উদ্যোগেও যুক্ত হবে না।

তিনি বলেন, “যতদিন এই যুদ্ধ চলবে, ততদিন কোনো ধরনের অংশগ্রহণ হবে না—এমনকি সামরিক উপায়ে হরমুজ প্রণালী খোলা রাখার প্রচেষ্টাতেও নয়।”

অন্যদিকে গ্রিসের সরকারী মুখপাত্র পাভলোস মারিনাকিস জানিয়েছেন, গ্রিসও হরমুজ প্রণালীতে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহযোগিতার আহ্বান জানালেও ইউরোপের বেশ কয়েকটি দেশ এতে অনীহা দেখাচ্ছে।

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প