হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সশস্ত্র গোষ্ঠীর সদস্য হওয়ার দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

আমার দেশ অনলাইন

ইরানে সশস্ত্র বিদ্রোহ ও একটি জঙ্গিগোষ্ঠীর সদস্য হওয়ার অভিযোগে আবদোলজালিল শাহবাখশ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান নিউজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে পুলিশ স্থাপনায় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহবাখশকে দোষী সাব্যস্ত করা হয়। তাকে পূর্বাঞ্চলীয় ইরানে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় গ্রেপ্তার করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে।

মিজান নিউজের দাবি, প্রায় ছয় বছর আগে শাহবাখশ অবৈধভাবে ইরান ত্যাগ করে প্রতিবেশী একটি দেশে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এসআর

উন্নয়ন কাজে গতি আসবে কতটা

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’