হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে ইসরাইলি হেলিকপ্টার বিধ্বস্ত

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ইসরাইলের একটি ইয়ানশুফ (ব্ল্যাক হক) সামরিক হেলিকপ্টার অধিকৃত পশ্চিম তীরে বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

শুক্রবার (১৬ জানুয়ারি) ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি আগেই দক্ষিণ পশ্চিম তীরের এৎজিওন ব্রিগেড এলাকায় একটি খোলা স্থানে জরুরি অবতরণ করে। পরে সেটি সরিয়ে নেওয়ার সময় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

ঘটনার সঠিক কারণ নির্ধারণে ইসরাইলি বিমানবাহিনীর প্রধান টোমার বার একটি সামরিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

এদিকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে এক হাজার ৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ এবং গ্রেপ্তার করা হয়েছে ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে।

তথ্যসূত্র: জেরুজালেম পোস্ট, টিএমজেড।

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার নতুন অধ্যায়, সংকটের মুখে উপসাগরীয় দেশগুলো

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান আমিরাতের

গাজায় বেসামরিক মানুষ হত্যার তথ্যচিত্র, সূত্রের বিরুদ্ধে তদন্ত চান নেতানিয়াহু

হুথিদের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে সৌদি, উদ্বেগ বাড়ছে রিয়াদের

কেন হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব, যা বলছে ইরান