হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে মাইনের আঘাতে সুপারট্যাংকারে আগুন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় সমুদ্র মাইনে আঘাতে দুই মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। ইরানের অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করে জাহাজটি প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল বলে দাবি করেছে আইআরজিসি।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, মাইনে আঘাতের ফলে জাহাজটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আইআরজিসির অভিযোগ, ট্যাংকারটি তার সব ধরনের ট্র্যাকিং ও রাডার ব্যবস্থা বন্ধ করে দিয়ে গোপনে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেছিল। এ সময় জাহাজটি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাচ্ছিল বলেও দাবি করেছে ইরানের এই বাহিনী।

বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, ‘হরমুজ প্রণালি বন্ধ।’ ইরানের নির্ধারিত নিয়মকানুন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করে যেসব জাহাজ চলাচলের চেষ্টা করবে, তাদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

সূত্র: জিও নিউজ

আরএ

এডেন বিমানবন্দরে হামলা, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী বিমান

ইসরাইলের নির্বাচনে ক্ষমতার চাবিকাঠি হতে পারেন আরব নেতা আব্বাস

ইরানের নিখুঁত হামলায় বিপর্যস্ত উপসাগরীয় দেশ, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে উপসাগরীয় দেশগুলো

ইয়েমেনে রণক্ষেত্রে উত্তেজনার কেন্দ্রে তাইজ, শহরটি কেন এত গুরুত্বপূর্ণ

ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, ট্যাংকারে আগুন

ইরানের আকাশ প্রতিরক্ষা যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সাংবাদিকসহ কয়েকজন আহত

সৌদির টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০ বিলিয়ন ডলার’