হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চূড়ান্ত বিজয়ের পথে ইরান: গালিবাফ

আমার দেশ অনলাইন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিরোধকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে দেশটি চূড়ান্ত বিজয়ের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যারা এই জাতির জীবন, এই মাতৃভূমির ধ্বংস ও আত্মসমর্পণ চেয়েছিল, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ ভূমিকা এবং জনগণের ঐতিহাসিক প্রতিরোধের মাধ্যমে ইরান চূড়ান্ত বিজয়ের দিকে একটি বড় পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ইরান তার অবস্থানে অটল থাকবে এবং যেকোনো চাপের মুখেও পিছিয়ে যাবে না।

গালিবাফের এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইরানি নেতৃত্বের পক্ষ থেকে বারবার প্রতিরোধ অব্যাহত রাখার বার্তা দেওয়া হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

লালপুরে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

৩৪ দিন পর চলছে শাহজালালের দানবাক্সের টাকা গণনা

অস্ট্রেলিয়ার প্রতিরোধেও ৬৭ রানে এগিয়ে দিন শেষ বাংলাদেশের

সিলেট বিভাগে হামে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

ফ্রান্সের কম্পিউটার সিস্টেমে হ্যাকারদের হানা, লাখ লাখ মানুষের তথ্য চুরি

বিশিষ্ট সাহিত্যিক ডা. কামাল হোসেনের ইন্তেকাল

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৭

শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে যুবক আটক

৫৫০ শিক্ষার্থী নিয়ে চাকসুর ‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’