হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন

কেশম শহরের কাছের একটি এলাকায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরান। ছবি: সংগৃহীত।

ইরানের দক্ষিণাঞ্চলে কেশম দ্বীপের উপকণ্ঠে যুক্তরাষ্ট্রের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সময় প্রায় ৬টা ৫০ মিনিটে (জিএমটি ১৫টা ২০ মিনিট) কেশম শহরের কাছের একটি এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

তবে হামলায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে অবস্থিত কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটল। এর আগে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছিল, দ্বীপটির কয়েকটি স্থানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। জবাবে ইরান ইসরাইল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।

জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয় এবং দুই দেশ আলোচনাও শুরু করে। তবে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে আলোচনা পরে স্থবির হয়ে পড়ে।

যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও জুলাই থেকে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আমাদের ভুলে যাবেন নাÑবিশ্ববাসীর প্রতি গাজার শিশুদের আকুতি

ইয়েমেনের সমুদ্রবন্দর খালি করার নির্দেশ সৌদি নেতৃত্বাধীন জোটের

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরো কঠোর করছে ইরান

মসজিদে আগুন দিতে উসকানি দিয়েছিলেন নেতানিয়াহুর দল

ইরানের ওপর মার্কিন অবরোধে বাড়ছে জাহাজের বিমা ব্যয়

ইরাকে নারী শিক্ষার্থীদের পাঠদান থেকে পুরুষ অধ্যাপকদের সরাল বিশ্ববিদ্যালয়

গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রতিশ্রুত ১৮০০ কোটি ডলার কোথায় গেল

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রস্তাব সিনেটে নাকচ

রিয়াদে ভবনে হুথি হামলার নিন্দা মিসরের

গাজায় ইসরাইলি হামলায় মার্কিন প্রতিনিধির চিকিৎসক বন্ধু নিহত