হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হুথিদের বিরুদ্ধে ১০০ যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে স্থল অভিযান চালানো মিত্র বাহিনীকে সহায়তা করতে বাব আল-মান্দেবের কাছে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। খবর আলজাজিরার।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ইয়েমেনে এখন পর্যন্ত ৩০০টির বেশি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘স্থলভাগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে সহায়তা করতে আমরা দিনরাত বিমান সহায়তা দিয়ে যাচ্ছি। চলমান লক্ষ্যবস্তু মোকাবিলার অভিযান অব্যাহত রয়েছে।’

আল-মালিকি জানান, সোমবার সকালে ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এ ১০০টির বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে।

তিনি আরো বলেন, হুথিদের বিরুদ্ধে স্থল বাহিনীর অভিযানের পাশাপাশি আকাশপথে হামলাও জোরদার করা হয়েছে।

এমএমআর

গাজায় ইসরাইলের হামলা যুদ্ধাপরাধ: ইহুদি শিল্পী বিয়ারম্যান

ইরানের হুমকিতে হরমুজ ছেড়ে পলাল তেলবাহী ট্যাংকার

ইসরাইলি বিমানবন্দরে গিয়ে বিমানে ধাক্কা দেওয়ার পরিকল্পনা ছিল পাইলট আল-হাম্মামির

অর্থনৈতিক চাপ মোকাবিলায় ইরানের নতুন কৌশল

ইরানি নারীদের সামরিক প্রশিক্ষণ নেওয়ার কিছু চিত্র

হুথিদের বিরুদ্ধে ১১২২ হামলা চালানোর দাবি ইয়েমেনি বাহিনীর

হরমুজে মার্কিন তত্ত্বাবধানে পরিচালিত রুট ব্যবহারকারী জাহাজকে ইরানের সতর্কবার্তা

ফিলিস্তিনির জমি দখল করে পর্যটন পার্ক নির্মাণ করছে ইসরাইল

ইরান যুদ্ধে সমঝোতার চেয়ে উত্তেজনা বাড়ার আশঙ্কা

ইরান থেকে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী, দাবি আইআরজিসির