হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তুরস্কের গোয়েন্দাপ্রধানের সঙ্গে হামাসের বৈঠক

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধবিরতির পরবরর্তী ধাপ নিয়ে তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে বৈঠক করেছেন হামাস নেতারা। তুরস্কের ইস্তাম্বুলে খলিল আল-হায়ার নেতৃত্বে হামাস নেতারা এ বৈঠকে অংশ নেন।

বৈঠকে উভয় পক্ষই ফিলিস্তিনি জনগণের মানবিক দুর্ভোগ লাঘব করতে এবং একটি জাতীয় কমিটির মাধ্যমে গাজা পরিচালনার জন্য যৌথ সমন্বয়ের ওপর জোর দেয়।

পরিকল্পনার মধ্যে রয়েছে সাহায্যের জন্য রাফাহ ক্রসিং খোলা এবং অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনি জনগণকে সহায়তা দেওয়ার দৃঢ় নীতিগুলো পুনর্ব্যক্ত করা।

বৈঠককালে, হামাস প্রতিনিধিদল গাজায় শান্তি নিশ্চিত করার প্রচেষ্টায় তুরস্কের মধ্যস্থতা ও গ্যারান্টারের ভূমিকার জন্য দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সেই সঙ্গে পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে আংকারার ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করে হামাস প্রতিনিধিদল।

সূত্র: জিও নিউজ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প