হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিশ্ববাজারে কমল তেলের দাম

আল-জাজিরা

প্রতীকী ছবি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার সম্ভাব্য সমঝোতার আশায় আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বৈশ্বিক বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে। যুদ্ধের তীব্র সময়ে এ দাম ১০০ ডলারেরও বেশি ছিল।

বুধবার গ্রিনিচ মান সময় ১টা ১০ পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা প্রায় ০.৩৩ শতাংশ বেড়ে ৭৯.৬২ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১২ সেন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৫.৯০ ডলারে লেনদেন হচ্ছে।

জ্বালানি তেলের দামের এই পতনের প্রভাব দ্রুতই ভোক্তাদের ওপর পড়তে পারে। শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের বিভিন্ন দেশেই এর প্রভাব দেখা যেতে পারে।

অপরিশোধিত তেলের দাম কমলে যানবাহনের জ্বালানি ব্যয়, বিদ্যুৎ উৎপাদনের খরচ এবং বিভিন্ন ভোগ্যপণ্যের দামেও প্রভাব পড়ে। কারণ বাজারে পৌঁছানো অধিকাংশ পণ্যই পেট্রোলিয়ামচালিত যানবাহনের মাধ্যমে পরিবহন করা হয়।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সম্ভাব্য সমঝোতার আশায় বিনিয়োগকারীদের আস্থাও বেড়েছে।

মঙ্গলবার ব্রেন্টের দাম কমার পাশাপাশি যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের সূচক ডাও জোন্স নতুন রেকর্ড গড়ে ৫৪ হাজার পয়েন্টের ওপরে লেনদেন শেষ করেছে।

বিশ্লেষকদের মতে, এর পেছনে শুধু হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ইরান ও ওমানের চলমান আলোচনা নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতির স্থিতিশীলতাও ভূমিকা রেখেছে। গত সাড়ে পাঁচ মাসে জ্বালানি খাতে একের পর এক ধাক্কা এলেও দেশটির অর্থনীতি শক্ত অবস্থানে রয়েছে। পাশাপাশি মার্কিন কোম্পানিগুলোর রেকর্ড মুনাফাও শেয়ারবাজারের ঊর্ধ্বগতিতে সহায়তা করছে।

তবে বিশ্লেষকদের সতর্কতা, হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় সমঝোতা না হলে বাজারের বর্তমান ইতিবাচক পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।

এএম

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি

ইরান যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

যুদ্ধের জেরে ইরানের জিডিপি কমল ১০ শতাংশের বেশি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ সদস্যসহ নিহত ৯