হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হুথি হামলায় ফ্লাইট বাতিল, দেশে ফেরা নাগরিকদের পাশে দাঁড়াল সৌদি দূতাবাস

আলজাজিরা

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবের কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট বাতিল হওয়ায় দেশে ফিরতে সমস্যায় পড়েছেন অনেক সৌদি নাগরিক। তাদের সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাজ্যে অবস্থিত সৌদি দূতাবাস।

রোববার স্থানীয় সময় বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দূতাবাসের প্রধান কার্যালয়ে সৌদি এয়ারলাইনসের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সহায়তা নিতে পারবেন ভুক্তভোগীরা।

সৌদি দূতাবাস এক ঘোষণায় জানিয়েছে, সাম্প্রতিক হামলার কারণে যেসব নাগরিকের দেশে ফেরার ফ্লাইট ব্যাহত হয়েছে, তারা দূতাবাসের প্রধান কার্যালয়ে সৌদি এয়ারলাইনসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এ জন্য স্থানীয় সময় বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন।

হুথিদের হামলার পর সৌদি আরবের কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বাতিল করা হয়। এর মধ্যে রয়েছে রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের বাদশা ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর। এসব হামলার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় দেশে ফিরতে সমস্যায় পড়েছেন সৌদি নাগরিকেরা। তাদের দেশে ফেরার বিষয়ে সহায়তা দিতেই দূতাবাস এ উদ্যোগ নিয়েছে।

এএম

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা

মার্কিন সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি হাকাবির

সৌদি আরবের নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

লাতিন আমেরিকার দেশগুলো কেন ইসরাইলের ঘনিষ্ঠ হচ্ছে

হুথিদের সঙ্গে লড়াইয়ে পশ্চিমা সমর্থিত ‘সরকারি বাহিনীর’ ৮ সেনা নিহত

হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে বিস্ফোরণ-আগুন

মার্কিন সাংবাদিকের ওপর হামলা, ইসরাইলি বসতি স্থাপনকারীদের দমনের আহ্বান রুবিওর

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা, তবে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা চায় ইরান

সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনো পদক্ষেপ’ নিতে প্রস্তুত মিসর: সিসি

মার্কিন ব্যাংকিং নিষেধাজ্ঞায় থমকে গেছে পাকিস্তানে ইরানের রপ্তানি