হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

আমার দেশ অনলাইন

ইসরাইলি নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল ইয়াল হারেল (বামে) এবং মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের কমান্ডার ভাইস অ্যাডমিরাল কার্ট রেনশ (ডানে)। ছবি: সংগৃহীত।

ইসরাইল সফর শেষ করেছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল কার্ট এ রেনশ। সফরে ইসরাইলি নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দুই দেশের নৌবাহিনীর অংশীদারত্ব ও পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করেছেন তিনি। খবর আলজাজিরা।

শুক্রবার ইসরাইলি সামরিক বাহিনীর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলি নৌবাহিনীর প্রধান আইয়াল হারেলের আমন্ত্রণে দেশটি সফর করেন রেনশ। বৈঠকে বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযানের সময় দুই নৌবাহিনীর কার্যক্রম, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া দুই দেশের নৌবহরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা করেছেন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর বাহরাইনে অবস্থিত। পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশে মার্কিন নৌবাহিনীর কার্যক্রম পরিচালনা করে এই নৌবহর।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধেও সরাসরি যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর। ফলে ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে তাদের সাম্প্রতিক এই আলোচনা আঞ্চলিক সামরিক সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ

হরমুজ প্রণালীতে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক, রাজনৈতিক ঝুঁকিতে আইজেনকোট

ঐক্যের পথে হাঁটছে কি হামাস-ফাতাহ, ফিলিস্তিনে শান্তির দরজা কবে খুলবে

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হবে যন্ত্রণাদায়ক: আইআরজিসি

গাজায় শীত-বন্যার দুর্ভোগ ইসরাইলের পরিকল্পিত, তাঁবু-ত্রাণ পৌঁছাতে বাধা

লেবাননে অস্তিত্ব সংকটে জনজীবন, পানির অবকাঠামো ধ্বংস করছে ইসরাইল

বাবার বিরুদ্ধে নির্বাচনে কারচুপির পেছনে বিভিন্ন পক্ষ কাজ করেছে: ইয়াইর নেতানিয়াহু