হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে নেপথ্য যোগাযোগে কাজ করছে পাকিস্তান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

রাশিয়াতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি বুধবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার অন্তরালে পরোক্ষ যোগাযোগ বজায় রাখতে পাকিস্তানের মধ্যস্থতা অব্যাহত রয়েছে।

রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে দুই দেশের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে পাকিস্তানের ভূমিকা তুলে ধরে তিরমিজি বলেন, ‘পাকিস্তান কূটনীতিতে বিশ্বাস করে। আমরা যা বলি, বাস্তবেও তা-ই করি। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় যুক্ত সকল আঞ্চলিক অংশীদারের সাথে আমরা কাজ করতে চাই।’

সংঘাত নিরসনে আঞ্চলিক শক্তিগুলোর অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘কারণ যাদের সরাসরি স্বার্থ জড়িত বা যারা এই অঞ্চলের অংশ, তাদের সম্পৃক্ত থাকা অত্যন্ত জরুরি। পাকিস্তান সর্বদা আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।’

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে পাকিস্তান অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। দেশটির মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় এবং জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

তবে উভয় চুক্তিই শুরু থেকে বেশ ভঙ্গুর অবস্থায় ছিল এবং জুলাই মাসে দুই পক্ষের মধ্যে সংঘাত ও শত্রুতা পুনরায় তীব্র রূপ নেয়।

সূত্র: আল আরাবিয়্যা

এমএমআর

পশ্চিম তীরে বসতি স্থাপনের পক্ষে ইসরাইলি ইহুদিদের যুক্তি কী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিম তীরে বাণিজ্য নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক

বলপ্রয়োগে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না: পেজেশকিয়ান

সংকট সামাল দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে ইরান

উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিত করার আহ্বান কাতারের

ইয়েমেনে সৌদির বিমান হামলায় আরো ৬ জন নিহত

হুথিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ইরানের সব এয়ারলাইন্স বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি