হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বন্দর অবরোধ ‘ভুল সিদ্ধান্ত’, হরমুজ ইরানের নিয়ন্ত্রণে: গালিবাফ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের বন্দর অবরোধকে ‘অবিবেচনামূলক ও ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। খবর আলজাজিরার।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গালিবাফ বলেন, ‘আমি বলেছিলাম যে, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ তুলে না নেয়, তবে প্রণালি দিয়ে যান চলাচল অবশ্যই সীমিত করা হবে।’

এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, হরমুজ প্রণালি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরো বলেন, যখন যুক্তরাষ্ট্র প্রণালিটিতে মাইন অপসারণ অভিযান চালাতে চেয়েছিল, তখন ইরান যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল এবং তাদের মোকাবিলা করেছিল’।
যুক্তরাষ্ট্রের অবরোধের কথা উল্লেখ করে গালিবাফ বলেন, ‘আমরা এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করেছি এবং বলেছি যে, যদি তারা এমন পদক্ষেপ নেয়, আমরা হামলা চালাব।’

যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গালিবাফ ইরানি প্রশাসনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন এবং ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক আলোচনায় তিনি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন।

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি