হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রিয়াদে ড্রোন হামলা, প্রতিহত করার দাবি সৌদি জোটের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চলে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে ড্রোনটি প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। রোববার ভোরে জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। তবে ড্রোনটির উৎস সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি। এ ঘটনায় হতাহত কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

এর আগে শনিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করে সৌদি নেতৃত্বাধীন জোট। ক্ষেপণাস্ত্র দুটি সৌদি আরবের তাইফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল বলে জানায় জোটটি।

অন্যদিকে, হুথিরা দাবি করেছে, তারা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, তেল স্থাপনা ও একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে রিয়াদের প্রধান বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।

ইয়েমেনে সৌদি বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হয়েছে বলে জানায় হুথিরা।

সূত্র: আনাদোলু

আরএ

একের পর এক ধাক্কায় বিপর্যস্ত সৌদি যুবরাজের স্বপ্ন

হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার শর্ত দিয়েছে ইরান

প্রলয়ংকরী যুদ্ধের হুঁশিয়ারি ইরানের, ঝুঁকিতে উপসাগরীয় দেশগুলো

হেবরনে ৫ লাখ ফিলিস্তিনিকে অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল

‍হুথিদের বিরুদ্ধে এক দিনে ৭৩৬ অভিযান, হতাহত ৩০৭

রিয়াদের কিং খালেদ বিমানবন্দর চালুর ঘোষণা

চুক্তি ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান, ফের আলোচনার আহ্বান

গালিবাফকে ছাড়াই ভারতে ব্রিকসের বৈঠকে অংশ নিচ্ছে ইরান

বিদেশে মার্কিন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ইরানের, চিন্তায় ট্রাম্প প্রশাসন