হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়। খবর আলজাজিরার

মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস।

তিনি বলেন, ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস খুব শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে।’

আরাগচি জানান, ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি, মন্ত্রিসভা ও পার্লামেন্ট সবাই নিয়মিত দায়িত্ব পালন করছে।

এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মন্তব্যেরও জবাব দেন। আরাগচি বলেন, ইরান তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বাইরের হস্তক্ষেপ মেনে নেবে না।

তিনি বলেন, ‘নতুন নেতা নির্বাচন করা ইরানি জনগণের বিষয়। এটি শুধুই ইরানের জনগণের ব্যাপার, অন্য কারও নয়।’

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী