হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

আমার দেশ অনলাইন

জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস। ছবি : সংগৃহীত

ইসরাইলের ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতির’ কারণে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, সব মার্কিন সরকারি কর্মীকে নিজ নিজ স্থানে আশ্রয় নিতে এবং সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ইরান ও তার প্রক্সি এজেন্টরা আমেরিকা ও ইসরাইলকে পুড়িয়ে ছারখার করতে চায় বলে অভিযোগ করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

ট্রাম্পের শীর্ষ এই দূত দুই দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া শত্রুতার জন্য ইরানকে দায়ী করে কড়া সমালোচনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘ইরান ও তার শয়তানের প্রক্সি এজেন্টরা আমেরিকা ও ইসরাইলকে পুড়িয়ে ছারখার করতে চায়।’

তেহরানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘শয়তানের মূল ঘাঁটি তেহরানে অবস্থিত।’

এর আগে, ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে ইসরাইল।

এছাড়া, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত মাহশাহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় বিমান হামলা চালানোর খবর নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

সংক্ষিপ্ত এক সামরিক আপডেটে ইসরাইলি বিমান বাহিনী জানিয়েছে, তারা সম্প্রতি ইরানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মাহশাহরের ‘পেত্রোকেমিক্যাল কমপ্লেক্সের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’

অন্যদিকে, ইসরাইলের নেভাতিম ও তেল নোফ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসি জানিয়েছে, ইরানের তিনটি অঞ্চলের বেশ কয়েকটি রাডার সাইটে ইসরাইলের চালানো হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে।

সূত্র: আলজাজিরা, বিবিসি

এএম

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের

মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা

বিশ্বনেতারা ব্যাংককে, জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ

ইরান যুদ্ধের ধাক্কায় দারিদ্র্য বাড়ার শঙ্কা, সহায়তা বাড়ানোর আহ্বান ইউএনডিপির

২০২৩ সাল থেকে ইসরাইলের হাতে আটক ২ হাজার ফিলিস্তিনি শিশু

স্টারলিংক বন্ধে আরো কঠোর হচ্ছে ইরান

জাহাজে হামলা বাড়লেও ইরান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালিতে হামলা বাড়িয়েছে ইরান, ডুবল দুই জাহাজ