হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্বে শায়া মোহসেন জিনদানি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানি।

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইক পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শায়া মোহসেন জিনদানি, যিনি এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

গতকাল বৃহস্পতিবার সালেম বিন ব্রেইক সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে পদত্যাগপত্র জমা দিলে তা দ্রুত গ্রহণ করা হয়। কয়েক ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা এ তথ্য নিশ্চিত করেছে।

ইয়েমেনের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায়, ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদিতে আশ্রয় নেন। হুথি বিদ্রোহীদের দমন এবং আল হাদির নেতৃত্বাধীন সরকারকে পুনঃক্ষমতায় ফেরানোর জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের সেনাবাহিনীর সমন্বয়ে একটি প্রতিরক্ষা জোট গঠন করা হয়।

২০১৫ সাল থেকে এই জোট হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। প্রায় ১১ বছর ধরে চলমান এই সংঘর্ষে বর্তমানে ইয়েমেনের উত্তরাঞ্চল হুথিদের নিয়ন্ত্রণে আছে, আর দক্ষিণাঞ্চল পরিচালনা করছে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল।

এসআর/এসআই

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার

মাদক কারবারি ও ছিনতাইকারীদের আইনের ফাঁকে আটকে রাখা যায় না

দৈনিক সুনামগঞ্জের সময়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘাসের সংকটে দুধ উৎপাদন অর্ধেক, বিপাকে খামারিরা

চট্টগ্রামে এবার কার দিকে সন্ত্রাসী রায়হানের বন্দুক

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার