হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হিজবুল্লাহ: নাইম কাসেম

আমার দেশ অনলাইন

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলের সঙ্গে একটি “দীর্ঘমেয়াদি সংঘর্ষের” জন্য প্রস্তুত। সংগঠনটির নেতা নাইম কাসেম বলেন, যুদ্ধক্ষেত্রে ইসরাইল “অপ্রত্যাশিত চমকের” মুখে পড়বে।

একটি টেলিভিশন ভাষণে নাইম কাসেম বলেন, ইসরাইলের সঙ্গে চলমান সংঘর্ষ দীর্ঘস্থায়ী হতে পারে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিয়েই হিজবুল্লাহ এগোচ্ছে।

ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি লেবাননে অবস্থান করে এবং গত ২ মার্চ থেকে ইসরাইলের সঙ্গে নিয়মিত পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর হিজবুল্লাহ ইসরাইলের ওপর বিমান হামলা চালায়, যার পর থেকেই উত্তেজনা আরও বেড়ে যায়।

অন্যদিকে ইসরাইলও লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা মূলত হিজবুল্লাহর অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই হামলা পরিচালনা করছে।

বিশ্লেষকদের মতে, এই সংঘর্ষ মধ্যপ্রাচ্যে আরও বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা বাড়ছে।

সূত্র: বিবিসি বাংলা

এসআর

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া