হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রকে ৩০ দিনের আল্টিমেটাম দিল ইরান

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত দ্রুত শেষ করতে ৩০ দিনের মধ্যে সব বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে ইরান। এ লক্ষ্যে ওয়াশিংটনের কাছে ১৪ দফা নতুন প্রস্তাব দিয়েছে তেহরান, যেখানে যুদ্ধ দীর্ঘায়িত না করে স্থায়ীভাবে সংঘাতের ইতি টানার ওপর জোর দেওয়া হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা নূর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের পূর্বের ৯ দফা পরিকল্পনার জবাব হিসেবে দেওয়া হয়েছে। এতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধ বন্ধ, অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া এবং সব ধরনের সামরিক তৎপরতা বন্ধের দাবি জানিয়েছে। একইসঙ্গে লেবাননে ইসরাইলের সামরিক অভিযানও বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত সপ্তাহে ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি; বরং দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। বর্তমানে কার্যকর থাকা তিন সপ্তাহের নাজুক যুদ্ধবিরতিও এখনো টিকে আছে।

রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ওমান এর আগেও যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছিল। বিশ্লেষকদের মতে, এই যোগাযোগ ভবিষ্যৎ সমঝোতার পথ আরও উন্মুক্ত করতে পারে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ইরানের নতুন প্রস্তাব কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

সূত্র: আল জাজিরা

এআরবি

সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে সতর্কবার্তা হুথির

গাজা যুদ্ধ বদলে দিয়েছে বিশ্বরাজনীতির সমীকরণ

সোমবার রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

ইসরাইলের প্রতি অসন্তোষ বাড়ছে জর্ডানে

ফিলিস্তিনে নির্বাচন ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর

বছর পার হলেও গাজায় শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ ট্রাম্পের ‘শান্তি বোর্ড’

হুথিদের অবরোধে ধুঁকছে তাইজের হাসপাতাল, মানবিক বিপর্যয়ের শঙ্কা

দুই লাখ বছরের অজানা ইতিহাসের সন্ধান, আলউলায় প্রাচীন সভ্যতার নিদর্শন

বিশ্ব চিকিৎসা সমিতি থেকে ইসরাইলকে বহিষ্কারের দাবি

ইরান যুদ্ধে ট্রাম্পের জড়ানোর পক্ষে সাফাই গাইলেন রুবিও, পাল্টা হুঁশিয়ারি দিল তেহরান