হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমানকে সফলভাবে আঘাত

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ

বিশ্বের অন্যতম অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মার্কিন এফ-৩৫ স্টেলথ ফাইটার প্রথমবারের মতো আকাশযুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরানের আকাশে একটি অভিযানের সময় ইরানি ক্ষেপণাস্ত্রে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়। পরে সেটি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কোন ঘাঁটিতে সেটি স্পষ্ট করা হয়নি।

এ ঘটনা প্রমাণ করে, রাডার ফাঁকি দিতে সক্ষম ‘স্টেলথ’ প্রযুক্তির যুদ্ধবিমানও অত্যাধুনিক সেন্সর সিস্টেমের মাধ্যমে শনাক্ত করা সম্ভব।

ওই ঘটনার পর মধ্যপ্রাচ্যে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানে অভিযান চালানোর সময় ক্ষতিগ্রস্ত হয়ে স্টেলথ ফাইটারটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ‘আমরা এই খবর সম্পর্কে অবগত। আমাদের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ইরান মিশন শেষে আঞ্চলিক একটি মার্কিন বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করেছে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট স্থিতিশীল অবস্থায় আছেন। বর্তমানে এ ঘটনার তদন্ত চলছে।’

যদিও সঠিক তথ্য ও সময় এখনো যাচাই করা সম্ভব হয়নি, তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে ইরানি বাহিনীর হাতে এটিই প্রথম কোনো মার্কিন ফাইটার জেট ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, তারা মধ্য ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমানকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে।

ইসরাইল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করুন

‘নিজেদের অপরাধ ঢাকতে’ আর্মেনীয় গণহত্যা ইস্যু টানছে ইসরাইল: তুরস্ক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে সৌদি যুবরাজ ও ম্যাক্রোঁর ফোনালাপ

সামরিক অভিযানে ছিটকে আসা শার্পনেলের আঘাতে কাতারি নাগরিক নিহত

উপসাগরীয় দেশগুলোকে আবারো যে সতর্কবার্তা দিল ইরান

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

স্থিতিশীলতা ফেরাতে জিসিসি ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরাকের

বেন গভিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান

হিজবুল্লাহকে পিষে ফেলতে বললেন বেন গভির

ভেনেজুয়েলায় নিখোঁজ ৬৯ হাজার মানুষ