হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দীর্ঘ অবরোধের পর খুলছে গাজার রাফা সীমান্ত ক্রসিং

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

রাফাহ ক্রসিংয়ের মিশরীয় পাশে মানবিক সাহায্য বোঝাই ট্রাকগুলি গাজা উপত্যকায় প্রবেশের জন্য অপেক্ষা করছে। সূত্র: আল আরাবিয়্যা।

গাজায় ইসরাইলের আগ্রাসন ও হামাসের সঙ্গে যুদ্ধের কারণে দীর্ঘদিন কার্যত বন্ধ থাকার পর খুলছে রাফা সীমান্ত ক্রসিং। ওয়াশিংটনের ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসনের এক নেতা এ ঘোষণা দিয়েছেন। শান্তি বোর্ডের আলোচনায় আগামী সপ্তাহে এই ক্রসিং উভয় দিক থেকেই খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ফিলিস্তিনি টেকনোক্র্যাট নেতা আলি শাথ সুইজারল্যান্ডের দাভোসে এক অনুষ্ঠানে ভিডিও লিঙ্কে বক্তব্য দিতে গিয়ে বলেন, রাফা ক্রসিং উভয় দিকেই খুলে দেওয়া হবে। এই সীমান্ত পথটি গাজার জন্য শুধু একটি প্রবেশপথ নয়, বরং জীবনরেখা হিসেবে বিবেচিত।

শাথ বলেন, ‘রাফা শুধু একটি দরজা নয়, এটি গাজার মানুষের জন্য আশা ও সুযোগের প্রতীক। এই ক্রসিং খুলে দেওয়া মানে গাজা আর শুধু যুদ্ধের ভবিষ্যতের দিকে তাকিয়ে নেই।’

তিনি আরো বলেন, রাফা পুনরায় চালু হওয়া প্রমাণ করে যে গাজাকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রাখার নীতি থেকে সরে আসার ইঙ্গিত মিলছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার যুদ্ধবিরতি কার্যকর ও টেকসই করতে ‘শান্তির বোর্ড’ চালুর উদ্যোগ নেন। অক্টোবর মাসে ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল গাজার প্রধান প্রবেশদ্বারগুলো পুনরায় চালু করা।

২০২৪ সাল থেকে রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ ইসরাইলের হাতে রয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুদ্ধবিরতি চুক্তির পর গাজার অর্ধেকের বেশি এলাকা এখন ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে, যার মধ্যে সীমান্ত ক্রসিং সংলগ্ন অঞ্চলও অন্তর্ভুক্ত। ছিটমহলের বাকি অংশ হামাসের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: আল আরাবিয়া।

ইরান যুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনই প্রধান উদ্দেশ্য: রুবিও

ইরানি রাষ্ট্রদূত লেবানন ছাড়বেন না: তেহরান

লেবাননে মানবিক সংকট: তিন সপ্তাহে ২০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত

২৪ ঘণ্টায় ১১ ক্ষেপণাস্ত্র ও ২৭ ড্রোন প্রতিহত করেছে আমিরাত

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ এগিয়ে নিতে চীন যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

হরমুজে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ ও টোল আদায়ে নতুন ব্যবস্থা আনছে ইরান

কুয়েতের পানি শোধনাগারে হামলার জন্য ইসরাইলকে দায়ী করল ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরাইলি কর্মকর্তাদের বাসভবনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা ইরানের

আরব লীগের পরবর্তী মহাসচিব হচ্ছেন নাবিল ফাহমি

ইরানের জ্বালানি স্থাপনা ও খার্গ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের