হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে বহুজাতিক মিশনের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাজ্য ও ফ্রান্স।

যুক্তরাজ্য তাদের ‘এইচএমএস ড্রাগন’ যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে। এর আগে ফ্রান্স তাদের বিমানবাহী রণতরি ‘শার্ল দ্য গোল’কে লোহিতসাগরে মোতায়েনের সিদ্ধান্ত নেয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষায় যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন এই প্রচেষ্টায় অসংখ্য দেশ সম্পদ ও সরঞ্জাম দিয়ে সহায়তা করতে প্রস্তুত।

তবে তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধ হওয়ার পরই কেবল এই উদ্যোগ শুরু হবে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে ওয়াশিংটনের মিত্রদের ব্যর্থতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।

তবে প্রধানমন্ত্রী স্টারমার বারবার উল্লেখ করেছেন, যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে কোনো ‘আক্রমণাত্মক অভিযানে’ অংশ নেবে না।

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টি কেবল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমেই সম্ভব।

সূত্র: আলজাজিরা

এএম

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের