হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্য কোনো বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়বে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর আলজাজিরার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, মিত্র দেশগুলো—যার মধ্যে যুক্তরাজ্যও রয়েছে—অঞ্চলে সামরিক সহায়তা না দিলে ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে। তার এই মন্তব্যের পর প্রতিক্রিয়ায় স্টারমার বলেন, যুক্তরাজ্য বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়তে চায় না।

স্টারমার বলেন, বর্তমানে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে যুক্তরাজ্য নিজের ও মিত্রদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে থাকবে।

তিনি আরো বলেন, ব্রিটেন কোনোভাবেই বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়তে দেবে না এবং দ্রুত সমাধানের মাধ্যমে অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ চালিয়ে যাবে।

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ