হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চুক্তি এখনো চূড়ান্ত নয়, তবে অগ্রগতি হচ্ছে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তি এখনো চূড়ান্ত হয়নি, বরং এটি আলোচনাধীন বা ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তবে কৌশলগত হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং পরমাণু ইস্যুতে একটি বাস্তবমুখী আলোচনা শুরুর বিষয়ে ‘বেশ জোরালো’ প্রস্তাব টেবিলে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ভারত সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ইরানের হরমুজ প্রণালি খুলে দেওয়ার সক্ষমতা তৈরি এবং পরমাণু বিষয়ে একটি অত্যন্ত বাস্তবসম্মত, তাৎপর্যপূর্ণ ও সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে আলোচনায় প্রবেশের বিষয়ে প্রস্তাবটি তৈরি করা হয়েছে।

রুবিও আশা প্রকাশ করে বলেন, ‘আশা করি আমরা এটি সফলভাবে সম্পন্ন করতে পারব। পারস্য উপসাগরীয় অঞ্চলসহ বিশ্বজুড়ে এই প্রস্তাবের পক্ষে ব্যাপক সমর্থন রয়েছে। আমরা যে দেশের সঙ্গেই এই প্রস্তাব নিয়ে আলোচনা করেছি, তারা সবাই বুঝতে পেরেছে যে এটি কেবল অত্যন্ত যুক্তিসংগতই নয়, বরং বিশ্বের কল্যাণের জন্য এটি করা এই মুহূর্তের সঠিক পদক্ষেপ।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে আবারও জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি করার বিষয়ে কোনো তাড়াহুড়ো করছেন না।

রুবিও বলেন, ‘প্রেসিডেন্ট কোনো খারাপ চুক্তিতে সই করবেন না, তাই দেখা যাক শেষ পর্যন্ত কী ঘটে। আমরা অন্যান্য বিকল্প পথ খতিয়ে দেখার আগে কূটনীতিকে সফল করার সব ধরনের সুযোগ দিতে যাচ্ছি।’

সূত্র: আলজাজিরা

এএম

হরমুজে ক্রমাগত বাড়ছে জাহাজে হামলার ঘটনা

সৌদিতে হামলায় হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান

সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সহায়তা দেওয়ার কথা ভাবছে মিসর

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা

মার্কিন সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি হাকাবির

সৌদি আরবের নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

লাতিন আমেরিকার দেশগুলো কেন ইসরাইলের ঘনিষ্ঠ হচ্ছে

হুথিদের সঙ্গে লড়াইয়ে পশ্চিমা সমর্থিত ‘সরকারি বাহিনীর’ ৮ সেনা নিহত

হুথি হামলায় ফ্লাইট বাতিল, দেশে ফিরতে চাওয়া নাগরিকদের পাশে দাঁড়াল সৌদি দূতাবাস