হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমিরাতে হামলা অগ্রহণযোগ্য বলল ভারত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে সোমবারের হামলায় তিন ভারতীয় নাগরিক আহত হওয়ার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে ভারত।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ফুজাইরাহতে হামলায় তিন ভারতীয় নাগরিক আহত হওয়ার ঘটনাটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে এই ধরনের শত্রুতা বন্ধ এবং বেসামরিক অবকাঠামো ও নিরপরাধ বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

সোমবার ফুজাইরাহতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে, যার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। ভারত এই সংঘাত বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌপথগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছে।

উল্লেখ্য, জ্বালানি আমদানির জন্য ভারত এই নৌপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই এ অঞ্চলের স্থিতিশীলতা দেশটির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

সংশ্লিষ্ট পক্ষগুলোকে ধৈর্য ধারণ এবং বেসামরিক নিরাপত্তা রক্ষার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

সূত্র: আলজাজিরা

এএম

সুন্দরবন থেকে পাচারের সময় কাঠসহ নৌকা জব্দ

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

যে সম্ভাবনা ও সমীকরণের সামনে বাংলাদেশ

সাড়ে ৩৪ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে লাগবে অন্তত ৭ বছর

রাজবাড়ীতে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ১৪ হুথি যোদ্ধা নিহত

দুই লাখ ৮৪ হাজার কোটি টাকার ঋণ পরিশোধের চাপে সরকার

টেকসই জ্বালানি নিরাপত্তার মহাপরিকল্পনা করেছে সরকার

গোপনে রাশিয়া সফরে সিআইএ প্রধান

মধ্য রাতে সরকারি কর্মকর্তাদের সাথে সমাজকল্যাণ মন্ত্রীর মতবিনিময়