হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নতুন সর্বোচ্চ নেতার নির্বাচন তেহরানে উদযাপনে হাজারো মানুষ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানে সরকার সমর্থকেরা দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগ উদযাপন করতে তেহরানের রাস্তায় নেমেছেন।

ছবিতে দেখা যাচ্ছে, এক জনসমাবেশে মোজতবা খামেনি ও তার বাবা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে নিয়ে হেঁটে যাচ্ছে জনগণ।

গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

আরেকটি ছবিতে দেখা যায়, একজন ব্যক্তি এমন একটি প্ল্যাকার্ড ধরে আছেন, যা দেখে মনে হচ্ছে আলী খামেনি তার ছেলের হাতে পতাকা তুলে দিচ্ছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আজ সকালে তেহরানের একটি কেন্দ্রীয় চত্বরে হাজারো মানুষ জড়ো হয়ে নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।

সেখানে অনেকে প্রকাশ্যে মোজতবা খামেনির নিয়োগকে উদযাপন করলেও অনেকে আবার বিবিসি পার্সিয়ানকে বলেছেন, তিনি "তার বাবার চেয়েও খারাপ" এবং "তার পরিণতিও যেন তার বাবার মতোই হয়", এমনটাও অনেকে আশা করেছেন।

তবে এখানে উল্লেখ্য, বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকেই ইরান ভিসা দেয় না। ফলে সাংবাদিকদের জন্য সেখান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা বেশ কঠিন। বিশেষ করে, বিবিসি পার্সিয়ানের সাথে ইরানিসহ বিশ্বের প্রায় ২৪ মিলিয়ন মানুষ যুক্ত থাকলেও ইরানি কর্তৃপক্ষ এটির সম্প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করে।

উপসাগরীয় অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান চীনের

ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি তুরস্কের

যুদ্ধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না: লারিজানি

ইরানের প্রতি ‘অবিচল’ সমর্থনের ঘোষণা পুতিনের

ইরান মিশন শেষ হলে বিশ্ব হবে আরো নিরাপদ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করলেন কাতারের প্রধানমন্ত্রী

লোহিত সাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ

আরব আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই সেনা নিহত

ইরানকে ভাগ করে তেল দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

যুদ্ধের কারণে জ্বালানি দামের প্রভাব নিয়ে উদ্বিগ্ন জার্মান চ্যান্সেলর