হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে, ধৈর্যের আহ্বান ইসরাইলি সেনাপ্রধানের

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে বলে সতর্ক করেছেন ইসরাইলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। তিনি দেশটির জনগণের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনীর প্রকাশ করা এক ভিডিও বার্তায় জামির বলেন, “ইসরাইল গত দুই বছর ধরে জরুরি অবস্থার মধ্যে রয়েছে। আমাদের ধারণা করতে হবে যে এটি আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে। এজন্য ধৈর্য প্রয়োজন।”

তিনি বলেন, ইসরাইলের ওপর হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে “ভারী মূল্য দিতে হবে”।

জামির আরও জানান, রাতের অভিযানে ইসরাইলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে ইরানের কুদস ফোর্সের সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের কোথাও ইরানের ‘অশুভ’ অস্ত্রের জন্য নিরাপদ স্থান নেই—না বৈরুতে, না অন্য কোথাও।”

এর আগে হিজবুল্লাহর হামলায় দুই ইসরাইলি সেনা নিহত হয়েছে। এ প্রসঙ্গে জামির বলেন, “উত্তরের বসতিগুলো লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ হয়েছে এবং রাতে একটি ঘটনা ঘটেছে,”—যা তিনি নিহত সেনাদের ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন।

এসআর

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া