হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জ্বালানিকেন্দ্রে ইরানের হামলা, তীব্র চাপে সৌদির অর্থনীতি

আমার দেশ অনলাইন

সৌদি আরবের পতাকা।

গত ২৪ ঘণ্টায় প্রায় ৬০টি ড্রোন ইরান থেকে সৌদি আরবের দিকে ছোড়া হয়েছে। সবগুলোই প্রতিহত করা হয়েছে—দাবি দেশটির।

রোববার আল-জাজিরার প্রতিবেদক রেসুল সরদার আটাস জানিয়েছেন, ‘আমি কয়েক ঘণ্টা আগে সৌদি আরবের এক অবসরপ্রাপ্ত জেনারেলের সঙ্গে কথা বলেছি। তিনি দেশের আত্মরক্ষার সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্যের অঞ্চলে সৌদি আরবের বিমানবাহিনী সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক বাহিনীগুলোর একটি দাবি করেন অবসরপ্রাপ্ত এই জেনারেল।

তবে এখন পর্যন্ত ছোড়া অধিকাংশ ড্রোন দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এটি গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরবের অধিকাংশ জ্বালানি স্থাপনা ও সম্পদ এই পূর্বাঞ্চলেই অবস্থিত। এখানে রয়েছে রপ্তানি টার্মিনাল ও প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট।

অন্যান্য উপসাগরীয় দেশের তুলনায় সৌদি আরবের একটি বাড়তি সুবিধা আছে। লোহিত সাগর হয়ে তাদের একটি বিকল্প রপ্তানি পথ রয়েছে। বর্তমানে প্রায় ৩০ শতাংশ সৌদি জ্বালানি লোহিত সাগর দিয়ে বিশ্বে পাঠানো হয়।

কিন্তু সাম্প্রতিক দিনে ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র শুধু পূর্বাঞ্চলীয় প্রদেশ নয়, উপকূলীয় শহর ইয়ানবুকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইয়ানবু শহরেও গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা রয়েছে।

এর ফলে সৌদি অর্থনীতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে, কারণ জ্বালানি খাতই দেশটির অর্থনীতির প্রধান ভিত্তি।

ইসরাইলের পাঁচ শহরে রাতভর ইরানের উপর্যুপরি হামলা

ইরানের বিষয়ে বিকল্প নিয়ে ‘উভয় সংকটে’ ট্রাম্প

হরমুজ প্রণালি খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

ইসরাইলের আরাদে হামলার পর ১৫০ পরিবার সরানো হয়েছে: মেয়র

প্রতিরক্ষা ভেদ করে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র, আহত ৭৫

কাতারের পর সৌদিতেও ইরানি দূতাবাসের কর্মকর্তাদের বহিষ্কার

ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ: ইরানের স্পিকার

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় দুই সপ্তাহে ক্ষয়ক্ষতি প্রায় ৮০ কোটি ডলার

বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ, পদক্ষেপে প্রস্তুত জি৭

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা