হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে: খামেনি

আমার দেশ অনলাইন

ছবি: প্রেস টিভি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, তার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো হামলা আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। শনিবার এক সমাবেশে দেওয়া ভাষণে তিনি এই সতর্কতা দেন। খবর প্রেস টিভির।

খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জানা উচিত, যদি তারা এবার যুদ্ধ শুরু করে, তাহলে এটি একটি আঞ্চলিক যুদ্ধ হবে।’ তিনি জোর দিয়ে বলেন, হুমকি ও সামরিক শক্তি প্রদর্শনে ভয় পায় না ইরানি জাতি।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধের হুমকি নতুন কিছু নয়। বলেন, এর আগেও মার্কিন কর্মকর্তারা বারবার ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, যুদ্ধসহ সব বিকল্প টেবিলে রয়েছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরানের জনগণ এই ধরনের হুমকিতে প্রভাবিত হয় না।

তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো যুদ্ধ শুরু করবে না, তবে আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।

আরএ

সাতক্ষীরায় বাসের ধাক্কায় পথচারী নিহত

মিরপুরে গাড়িচাপায় ওয়াসা কর্মচারীর মৃত্যু

ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি নেতানিয়াহুর

ভাইয়ের লাশ নিতে ঝিনাইদহে আফগান নাগরিক, হস্তান্তর নিয়ে জটিলতা

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে পাকিস্তানের নতুন উদ্যোগ

বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে আতঙ্কের জনপদ ঈশ্বরদী

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ

লোডশেডিংয়ে ২০-২৫ কোটি টাকার মাছ মারা গেছে

উপসম্পাদকীয়: তারেক রহমানকে কেন দিল্লি নিতে বেপরোয়া ভারত?

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ