হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করছে সৌদি, কিনতে পারছেন যারা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

৭৩ বছরের নিষেধাজ্ঞার পর বিত্তশালী বিদেশি বাসিন্দাদের মদ কেনার অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব। সমালোচকদের ধারণা, এই শিথিলতা একপর্যায়ে পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বিদেশি কূটনীতিকদের জন্য রাজধানী রিয়াদের কূটনৈতিক পাড়ায় ২০২৪ সালে মদের দোকান খোলা হয়। খবর বিবিসির।

তবে বিষয়টি এখন কূটনৈতিকদের মধ্যে সীমাবদ্ধ নেই। ২০২৫ সালের শেষের দিকে ঘোষণা ছাড়াই চালু করা নতুন নিয়ম অনুসারে বিত্তশালী অমুসলিম বিদেশি বাসিন্দারাও এখন সেখান থেকে বিয়ার, ওয়াইন এবং স্পিরিট কিনতে পারেন।

যেসব প্রবাসী মদ কিনতে চান, তাদের কাছে হয় প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট থাকতে হবে, যেটির জন্য প্রতি বছর খরচ করতে হবে ১ লাখ রিয়াল অথবা যেসব প্রবাসীর মাসে অন্তত ৫০ হাজার রিয়াল আয় আছে তারা পারবেন।

অবশ্য কোনো মুসলিম প্রবাসীর কাছে মদ বিক্রি করা হবে না। যারা মদ কিনতে চান, তাদের অবশ্যই অমুসলিম হতে হবে। মদের দোকানে গিয়ে প্রিমিয়াম রেসিডেন্সি কার্ড প্রদর্শনের পাশাপাশি ধর্মীয় পরিচয়ও জানাতে হবে।

সৌদি আরব ১৯৫২ সালে মদ বিক্রি নিষিদ্ধ করে। কিন্তু ভাবমূর্তি পুনর্গঠনে বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেছে এবং নিজেকে আরো মধ্যপন্থি ও বিনিয়োগবান্ধব হিসেবে উপস্থাপন করেছে।

আরএ

বেন গভিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান

হিজবুল্লাহকে পিষে ফেলতে বললেন বেন গভির

ভেনেজুয়েলায় নিখোঁজ ৬৯ হাজার মানুষ

গাজায় তাঁবুতে হামলা চালিয়ে ঘুমন্ত শিশুদের হত্যা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা চুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের

হরমুজে জাহাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইরান

ইরানের ১০ সামরিক স্থাপনায় মার্কিন হামলা, কঠোর হুঁশিয়ারি তেহরানের

হরমুজ ঘিরে ফের মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, সংকটে যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হাতছাড়া হওয়ার শঙ্কায় ইসরাইলিরা

লেবানন চুক্তি ইরান-হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা: নেতানিয়াহু