হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খামেনির মৃত্যুর প্রতিশোধে জানাজায় ব্যাপক উপস্থিতির আহ্বান গালিবাফের

আমার দেশ অনলাইন

ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনির নিহত হওয়ার পর তার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। খবর মিডল ইস্ট আইয়ের

বৃহস্পতিবার এক বিবৃতিতে গালিবাফ বলেন, ‘আমি ইরানের সব জনগণকে আহ্বান জানাই, শনিবার থেকে শুরু হওয়া জানাজার অনুষ্ঠানে উপস্থিত থেকে ইসলামী ইরানের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করুন।’

তিনি আরও বলেন, ‘জাতির প্রতিশোধের আহ্বান যেন পুরো বিশ্বের কানে পৌঁছে যায়।’

শনিবার থেকে খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। দেশটির নেতৃত্ব জানিয়েছে, এই কর্মসূচিতে বিপুল জনসমাগমের মাধ্যমে জাতীয় ঐক্য ও প্রতিরোধের বার্তা তুলে ধরা হবে।

জলবায়ু পরিবর্তন নিয়ে রাজনীতিকদের অবাস্তব বক্তব্যে অপূরণীয় ক্ষতি

হরমুজ খুলে দিতে ইরানের প্রতি পাকিস্তান সেনাপ্রধানের আহ্বান

নিজ ভূমিতে ফেরা অনিশ্চিত ১৩ লাখ রোহিঙ্গার

ভারতের রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের আহ্বান ককরোচ নেতার

কাগজে-কলমে নয়, বাস্তবেই খেলাপি ঋণ আদায়ের নির্দেশ সরকারের

সার সংকটে কৃষকের কাহিল অবস্থা, উৎপাদন ব্যাহত

জিআই পণ্য ইলিশ: গর্ব দিয়ে সম্পদ রক্ষা করা কঠিন

লোহাগাড়ায় ধসে পড়ছে ফারেঙ্গা সংযোগ সড়ক

বদরগঞ্জে বিএনপি নেতাদের বালু ব্যবসা জমজমাট

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির অস্থিরতা