হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

আলজাজিরা

সৌদিতে হুথিদের হামলা। ছবি: সংগ্রহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটি ধ্বংস করেছে। এ ছাড়া দেশটির পূর্বাঞ্চলে দুটি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। একই সময়ে সম্ভাব্য নিরাপত্তা হুমকির আশঙ্কায় বাহরাইনে সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদ লক্ষ্য করে আসছিল। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো শনাক্ত করে ধ্বংস করেছে।

এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলে আরো দুটি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছেন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি। এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেওয়া পৃথক দুটি পোস্টে তিনি এ তথ্য জানান।

অন্যদিকে রাজধানী রিয়াদে সম্ভাব্য বিপদের বিষয়ে জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। পরে পৃথক এক বার্তায় সংস্থাটি জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে। তবে বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কোথাও জড়ো না হওয়া এবং ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। জননিরাপত্তার স্বার্থে সরকারি সূত্র থেকে প্রকাশিত খবর অনুসরণ করতেও বলা হয়েছে।

তবে বাহরাইনে কী ধরনের হুমকির আশঙ্কা করা হচ্ছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এএম

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির

ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ

হাসপাতালে ইসরাইলি হামলায় পাকিস্তান-সৌদি-তুরস্কসহ ১৮ দেশের নিন্দা

সমন্বয় ছাড়া হরমুজ পার হওয়া জাহাজকে তেল পাচারকারী মনে করে ইরান