হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েতের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ইরানের হামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের হামলায় কুয়েতের তেল খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি)।

কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনার বরাতে কেপিসি এক বিবৃতিতে জানায়, “তেল খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বারবার ইরানের নৃশংস হামলার শিকার হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন এবং ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, আহতদের দ্রুত চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে স্থাপনাটি খালি করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হামলার পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।

অন্যদিকে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির আকাশসীমায় প্রবেশ করা চারটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে।

এক বিবৃতিতে তারা জানায়, ড্রোনগুলো ভূপাতিত করার ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ফেনীতে রাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত