হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পতনের ঝুঁকিতে নেই ইরানের সরকার: মার্কিন গোয়েন্দা

আমার দেশ অনলাইন

ইরানের সরকার এখনও বড় অংশে অক্ষত রয়েছে এবং তা কোনো পতনের ঝুঁকিতে নেই বলে মূল্যায়ন করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তিনজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে তথ্যটি প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

এক সূত্র জানিয়েছে, বহু গোয়েন্দা প্রতিবেদন “একই ধরনের বিশ্লেষণ” দেখায় যে, ইরানি শাসনব্যবস্থা পতনের ঝুঁকিতে নেই এবং জনসাধারণের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সর্বশেষ মূল্যায়ন সম্প্রতি কয়েকদিনের মধ্যে সম্পন্ন হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই গোয়েন্দা তথ্য ইরানের রাজনৈতিক নেতৃত্বের স্থিতিশীলতা তুলে ধরে, এমনকি সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার হুমকি এবং মার্কিন-ইসরাইলি হামলার প্রথম দিন ২৮ ফেব্রুয়ারির পরেও।

প্রতিবেদনে একজন সিনিয়র ইসরাইলি কর্মকর্তা উল্লেখ করেছেন, ইসরাইলি কর্তৃপক্ষও স্বীকার করেছে যে, চলমান যুদ্ধ ইরানি সরকারের পতন ঘটাবে এমন কোনো নিশ্চয়তা নেই।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া